1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে চ্যানেল এস সাংবাদিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার চেষ্টা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

পাটগ্রামে চ্যানেল এস সাংবাদিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার চেষ্টা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন
তথ্য সংগ্রহের জের ধরে লালমনিরহাটের পাটগ্রামে চ্যানেল এস উপজেলা প্রতিনিধির উপর অতর্কিত হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করেন সানমুন প্লাজা কাপড়ের দোকানের কর্মচারী খাদেমুল ইসলাম।
সোমবার ( ১৩ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বুধবার রাতে উপজেলার পশ্চিম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে প্রকাশ্যে হামলা করেন  সন্ত্রাসী
খাদেমুল ইসলাম। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগি সাংবাদিক মিনাজ ইসলাম।
এ ঘটনায় সারাদেশে সাংবাদিক সমাজে নিন্দা ঝড় উঠেছে। পাটগ্রাম থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও ও এখনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
জানা যায়, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মিনাজ ইসলাম ছেলে-মেয়ে সম্পর্কিত ঘটনায় মেয়ের অভিযোগের ভিত্তিতে উপজেলার জগতবের এলাকায় তথ্য সংগ্রহ করে ফিরে আসার পরে মুঠোফোনে হুমকি দিয়ে হিমু হোটেলে সাংবাদিক মিনাজ ইসলামের উপর অতর্কিত হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন খাদেমুল ইসলাম।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও অভিযুক্ত খাদেমুল ইসলাম এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত খাদিমুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান সারাদেশের সকল পর্যায়ের সাংবাদিক সমাজ। অন্যথায় কঠোর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানা যায় ।
এ বিষয়ে মিনাজ ইসলাম বলেন, জগতবেড় এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ছেলে মেয়ের একটি ঘটনায় মেয়ের বক্তব্য ও বিভিন্ন তথ্য নিয়ে ফিরে এসে উপজেলার চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে চা খেতে বসলে এমন সময় হঠাৎ করে কয়েকজন কে সাথে নিয়ে খাদেমুল আমাকে অতর্কিতভাবে হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করে এবং আমাকে ও আমার পরিবারকে দেখে নেওয়াসহ প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেয়।
পরবর্তীতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে খাদেমুল ও তার সহযোগীরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে।
এঘটনায় খাদেমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি এমনকি তার মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ দেখায়।
এঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )