1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে যাওয়ার সময় আটক ইডেন ছাত্রলীগ নেত্রী | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ভারতে যাওয়ার সময় আটক ইডেন ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ইডেন কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তারা ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন আটক করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদের ঢাকার নিউমার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )