1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শাক-সবজির দাম কমলেও চালে অস্বস্তি  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শাক-সবজির দাম কমলেও চালে অস্বস্তি 

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলতি সপ্তাহে সবগুলো বাজারে শাক-সবজিতে দাম কমেছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে নতুন আলু কেজিতে ১০ টাকা কমেছে। অন্যদিকে চালের বাজার এখনো উর্ধ্বমুখী।

সিম ২০ থেকে ৩০ টাকা,আলু ২৫ থেকে ৩০ বেগুন ২০ টাকা,বড় আকারের ফুলকপি ১০ টাকা পিস,বাঁধা কপি বড় সাইজ ১৫ থেকে ২০ টাকা পিস,প্রতিটি লাউ ৩০ থেকে ৩৫ টাকা,গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৮ টাকা কেজি,টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি,শশা ৪০ টাকা কেজি,করলা ৬০ থেকে ৭০টাকা,পেঁপে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ টাকা কেজি,মিষ্টি কুমড়া ২৫ টাকা কেজি,কাঁচা মরিচের ঝাঝ কমে এখন ৩০ থেকে ৪০ টাকা কেজি,পিঁয়াজ দেশি ৬০ থেকে ৬৫ টাকা কেজি,মুড়িকাটা পিঁয়াজ৫০ থেকে ৫৫ টাকা কেজি,ইন্ডিয়ান পিঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি আদা ১২০ থেকে ১৯০ টাকা কেজি  দরে বিক্রি হচ্ছে। লাউ শাক ২০ টাকা আটি,লাল শাক ১০ টাকা আটি,মুলা শাক ৩ আটি ১০ টাকা, পালং শাক ৩ আটি ১০ টাকা,নাফা শাক ১০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।তাই শাক-সবজির বাজারে স্বস্তি এসেছে।

অপর দিকে আমনের ভরা মৌসুমে চালের বাজারে অস্বস্তি বিরাজ করছে। বাজার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানি করলেও এখনো বাজারে তার কোন প্রভাব নেই। চালের দাম এখনো লাগামহীন ভাবে বাড়ছে। ভাত বাঙ্গালীর প্রধান খাবার তাই চালের দাম না কমলে মধ‍্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের স্বস্তি ফিরছে না। মিনিকেট চাল৭৮ থেকে ৮৫ টাকা,নাজির শাইল ৭৮-৮৪ টাকা,আটাশ ৬০-৬২ টাকা সাধারণ স্বর্ণ ও লতা জাতের মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )