1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাফলার উদ্যোগে কৃষকদের মাঝে শ্যালো মেশিন বিতরণ  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বাফলার উদ্যোগে কৃষকদের মাঝে শ্যালো মেশিন বিতরণ 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা নদীর অববাহিকায় জেগে উঠা চরে কৃষি খাতে উন্নয়নে কৃষকদের মাঝে শ্যালো মেশিন প্রদান করেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেল (বাফলা)।চর কদমতলা, দৈখাওয়ার চর ও চর ভগবতীপুরের কৃষকদের মাঝে তিনটি শ্যালো মেশিন বিতরন করা হয়।
বুধবার ১৫ জানুয়ারি দুপুরে জেলা পরিষদ মার্কেটের হক ফেয়ার চত্বরে কৃষকদের মাঝে শ্যালো মেশিন প্রদান করেন সংগঠনটির প্রতিনিধি শফিকুল হক পারু। এ সময় উপস্থিত ছিলেন মেঠোজন সভাপতি ইউসুফ আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম আহবায়ক ইউনুস আলী, সুপ্রিম কোর্টের  আইনজীবী মাসুম বিল্লাহ,  সাংবাদিক জাহানুর রহমান খোকন, ফজলুল করীম ফারাজি প্রমুখ।
শ্যালো মেশিন পেয়ে চর কদমতলা গ্রামের কৃষক মোঃ শহিদুল ইসলাম বলেন, সংগঠনটির দেয়া শ্যালো মেশিনটি আমাদের খুব কাজে লাগবে।মেশিন রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের আমরা নিজেদের জমিতে সেচ দেয়ার পাশাপাশি অনান্যদের জমিতে সেচ দিতে পারবো।এতে আমাদের এলাকার কৃষকরা উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )