1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাত্র জনতা আর কোন দিন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না- সারজিস আলম  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ছাত্র জনতা আর কোন দিন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না- সারজিস আলম 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২১ জন দেখেছেন
সারাদেশের সীমান্তে বাংলাদেশী নাগরিককে  হত্যা বন্ধের দাবীতে ফেলানী ফর লং মার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখা।সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা ও বিচারের দাবী এ লং মার্চ করেন সংগঠকরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় কুড়িগ্রামে পথ সভা শেষো ফেলানীর বাড়ি উদ্দেশ্যে এ লংমার্চ শুরু হয়েছে। মাঝ পথে পথ সভা,লিফলেট বিতরন করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এ লংমার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রী মুখ্য সংগঠক মোঃ সার্জিস আলম,যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, আহবায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ,সদস্য সচিব আকতার হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম বলেন,ছাত্র জনতা আর কোন দিন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না। ক্ষমতাকে আকড়ে ধরে কেউ যদি কোন দল গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন তাহলে আপনাদের পরিনতি হবে খুনি হাসিনার মত।
তিনি আরো বলেন, আজকের এ লং মার্চের উদ্দেশ্য আগামীতে পৃথিবীর কোন সীমান্তে যাতে হত্যাকান্ড না হয়,বিশেষ করে ফেলানীসহ সারাদেশে সীমান্ত হত্যাকান্ড বিচার ও বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধ করার জোর আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )