1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিজয়ের আগ্রাসী সেঞ্চুরির পরও খুলনার বিপক্ষে রাজশাহীর হার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজয়ের আগ্রাসী সেঞ্চুরির পরও খুলনার বিপক্ষে রাজশাহীর হার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচটি হয়েছিল লো স্কোরিং। চিটাগং কিংসের দেয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ফরচুন বরিশাল। তবে দিনের দ্বিতীয় ম্যাচটিই হলো রানপ্রসবা যেখানে আগে ব্যাট করে ২০৯ রানের বড় সংগ্রহ গড়েছিল খুলনা টাইগার্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুইশ পার করেছে রাজশাহীও। তবে এনামুল হক বিজয়ের আগ্রাসী অপরাজিত শতকের পরও শেষ পর্যন্ত জয়ের বন্দরে ভিড়তে পারেনি রাজশাহী, হেরেছে ৭ রানে।

 

 

২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর স্কোরবোর্ডে উদ্বোধনী জুটিতে ওঠে ৪৭ রান। ১৫ বলে ১৫ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করলেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৬২ রানে তিনি সাজঘরে ফিরেন ১৫ বলে ৩০ রান করে।

 

 

এরপর ইয়াসির আলী রাব্বি ও পরে রায়ান বার্লকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন অধিনায়ক বিজয়। খুলনার বোলারদের সামলে দ্রুত রান তুলেছেন তিনি। বিজয়ের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ার পর আউট হন রাব্বি, তিনি করেন ১৭ বলে ২০ রান। এরপর বার্লের সঙ্গে বিজয় গড়েন ৭৩ রানের জুটি। ১৬ বলে ২৫ রান করে বার্ল আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত ছিলেন বিজয়। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল রাজশীর, ওভারের প্রথম বলেই ৪ মেরে জয়ের আশাও দেখিয়েছিলেন বিজয়, তবে এরপর আর কোনো বাউন্ডারি না মারতে পারায় শেষ পর্যন্ত ৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে দল হারলেও শেষ বলে ১ রান নিয়ে নিজের প্রথম বিপিএল শতকের দেখা পেয়েছেন বিজয়।

 

 

এদিকে আগে ব্যাট করতে নেমে খুলনা বড় সংগ্রহের দেখা পেয়েছিল দুই হাফ সেঞ্চুরি আর শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ে। আফিফ হোসেনের ৪২ বলে ৫২, উইলিয়াম বোসিস্টর ৩৭ বলে ৫৫ রানের পর অঙ্কণ খেলেছেন ১২ বলে ৪ ছয়ে ৩০ রানের ক্যামিও ইনিংস। তাঁর এই ঝড়েই ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পেয়েছিল রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )