1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মোটরসাইকেল-কোচ মুখোমুখি সংঘর্ষ নিহত এক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মোটরসাইকেল-কোচ মুখোমুখি সংঘর্ষ নিহত এক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

কুড়িগ্রাম- ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে মনে করছেন স্থানীয়রা।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

 

 

স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তা ঘাট দেখা যাচ্ছিলোনা। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ী মুখোমুখি হলে দুই চালক গাড়ী নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে মুখোমুখি ধাক্কা লাগে। এতো মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক ছাত্তার মহুরি ঘটনাস্থলে মারা যান।

 

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )