1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশের মানুষের যে লক্ষ-কোটি টাকা চুরি করেছে তাই এখন প্রপাগান্ডা ছড়াচ্ছেন পঞ্চগড়ে  সারজিস আলম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

দেশের মানুষের যে লক্ষ-কোটি টাকা চুরি করেছে তাই এখন প্রপাগান্ডা ছড়াচ্ছেন পঞ্চগড়ে  সারজিস আলম

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন
পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি অর্ন্তবর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দ্বায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিল, প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল, স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি-জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলো তাদের কাছে মতামত নেওয়া কথা বলা এবং বিভিন্ন ক্ষেত্রে  আমরা এমনটিও দেখেছি যে, স্টুডেন্টরা (ছাত্ররা) তাদের দাবি করেছে।
তিনি শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফুলের বাগান ও পানির ফোয়ারা উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাববে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে।
অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময়ই জাতীয় ঐক্যের চিন্তা করেছেন। এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন, পুরো বাংলাদেশের মানুষের কাছে তাঁর সেই গ্রহণযোগ্যতা আছে বলেই ৫ আগস্টে পুরো বাংলাদেশের এই বিজয়ের পর আমাদের মাথায় সবার প্রথমে এই নামটি এসেছিল এবং এখন পর্যন্ত তিনি তাঁর এই জায়গাটি ধরে রাখতে পেরেছেন।
তিনি আরো বলেন, আমরা কখনোই মনে করি না যে, অন্য কোন রকমের আলাদা ফরমেটের সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য।
যেখানে ড. মুহম্মদ ইউনূস ওই প্রধান দ্বায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তাঁর হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাবো।
অপর এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এক-এগারো কোন স্বয়ংক্রিয় ঘটনা নয়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যেকোন বিষয়ে। এটাই এটাই সৌন্দর্য।
এটাই ডেমোক্রেসির চর্চা।  আমরা মনে করি অর্ন্তবর্তীকালীন সরকার কিংবা রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাঁদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে আবার যৌক্তিক বিষয়ে তাঁরা ঐক্যবদ্ধ হবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে, আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা, মতামত, কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোন দোসরদের সুযোগ না দেই। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে।
এই ফাটলের সুযোগে যখন আমরা নিজের সঙ্গে নিজেরা বিভাজনে লিপ্ত হবো তারা এই সুযোগ টা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে।
সারজিস বলেন, আমরা মনে করি এখন সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের জন্য সবার আগে যেকোন ব্যক্তি, দল, গোষ্ঠীর স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে।
এখন আমরা যদি সেটা চিন্তা করতে পারি তাহলে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি এই অভ্যুথানের যে স্পিরিট সেটা সফল হওয়া সম্ভব। আর যদি সেটা না পারি তাহলে খুব স্বাভাবিক ভাবে সেটা শুধু দেশে না এই চক্রান্ত এখন দেশের বাহিরে থেকেও হচ্ছে।
এবং এই খুনি হাসিনা, তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশেরে মানুষের যে লক্ষ-কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন সেগুলো দিয়ে এখন এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন, চক্রান্ত করছেন।  আমাদের আসলে যেমন অর্ন্তবর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন।
যে আমাদের ভিতরের কোন চিন্তা বা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না। আমরা মনে সবার আগে যদি দেশের স্বার্থ চিন্তা করতে পারি তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুথান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )