1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
"জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে ছাত্র-তরুনদের চেতনা বাস্তবায়ন করাই  আমাদের মূল লক্ষ্য" -ডাঃ শফিকুর রহমান | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

“জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে ছাত্র-তরুনদের চেতনা বাস্তবায়ন করাই  আমাদের মূল লক্ষ্য” -ডাঃ শফিকুর রহমান

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন
বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ,তাদের পরিবার,সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম।বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজের জীবন বিলিয়ে দিলেন,সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর উপর সর্বদা ভরসা করে,সকল প্রতিকূলতা রোধ করে  নির্ভয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরো  বলেন, দায়িত্বশীল হিসেবে আমরা যতদিন আল্লাহর পক্ষ থেকে যতটুকু হায়াত পাবো,ততোদিন তাঁরই নিঃস্বার্থ গোলামীর মাধ্যমে শুকরিয়া আদায় করার সর্বাত্মক চেষ্টা করবো,ইনশাআল্লাহ। আমাদের সকল কার্যক্রম,কর্মতৎপরতা, কর্মসূচী এবং নিজের অর্থ, মেধা,সময় ও শ্রম সব কিছুই হবে  শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই। দায়িত্বশীল হিসেবে আমাদেরকে নিম্নোক্ত চারটি গুণ অর্জন করতে হবে।
১. সহী নিয়তঃ দুনিয়াবী কোন স্বার্থ অর্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টিই হবে,আমাদের মূল লক্ষ্য।
২. জ্ঞান অর্জনঃ  দুনিয়াবী সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে,তবে কোরআন-হাদিসের জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।
৩ .  সৎ সাহসঃ দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করে,দ্বীনের দায়িত্ব বিরামহীন ভাবে পালন করতে হবে।
৪. কঠোর পরিশ্রমী হওয়াঃ যে কাজে বেশি ফল পাওয়া যাবে, সেই কাজের সফলতার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে,সবার আগে এগিয়ে আসতে হবে এবং সর্বক্ষেত্রে কর্মতৎপরতা বাড়াতে হবে।
রংপুরে গত শুক্রবার রাত ৮ ঘটিকায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা কার্যালয়ে, মহানগর ও জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানী।
 মতবিনিময় সভায়, আরও উপস্থিত ছিলেন,রংপুর মহানগর সেক্রেটারী কে,এম আনোয়ারুল হক কাজল,রংপুর জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক,মহানগর সহকারি সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী,সহকারি সেক্রেটারী আল আমিন হাসান,জেলা সহকারী সেক্রেটারী মাওঃ মোস্তাক আহমেদ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি ছাত্র নেতা নুরুল হুদা,কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্র নেতা সোহেল রানা,রংপুর জেলা সভাপতি ছাত্র নেতা ফিরোজ মাহমুদ সহ জামায়াতে ইসলামী  ও ইসলামী ছাত্র শিবিরের মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )