1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ভারতীয় ৬ গরু আটক করেছে বিজিবি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রৌমারীতে ভারতীয় ৬ গরু আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৬ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ৬টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী এলাকায় ২টি গরু ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকাড়াইবাড়ী এলাকায় ৪টি গরু আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রোববার সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-৪-টি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শৌলমারী এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু আটক করে গয়টাপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও একই দিন সকাল ৭টার দিকে আন্তর্জাতিক  সীমান্ত পিলার ১০৫৬ এমপি থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ছাটকড়াই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি গরু আটক করে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )