
“রক্ত দিন জীবন বাঁচান”এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা সোহেল রানা, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল স্বেচ্ছাসেবকবৃন্দ। ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। আমরা শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বয়সি মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য ক্যাম্পেইন অব্যাহত রয়েছে।
Related