1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিপিএল : খুলনা, চট্টগ্রাম ও রংপুরের ভাগ্য নির্ধারণী ম্যাচ কাল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিপিএল : খুলনা, চট্টগ্রাম ও রংপুরের ভাগ্য নির্ধারণী ম্যাচ কাল

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন

একাদশ বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিন আগামীকাল (শনিবার)। শেষ দিনেই উত্তাপ থাকবে প্লে-অফে যাওয়ার লড়াই নিয়ে। দিনের শুরুতে বাঁচা-মরার মাঠে নামবে খুলনা টাইগার্স। তাদের ম্যাচের দিকে চেয়ে থাকবে দুর্বার রাজশাহী। খুলনার হার কপাল খুলে দেবে তাদের। আর দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম নামবে কোয়ালিফায়ারে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৫ জয় পেয়েছে খুলনা টাইগার্স। লিগ পর্বের শেষ দিন শনিবারে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ঘরের মাঠে শেষটা রাঙাতে চাইবে নিশ্চিতভাবে। তবে ঢাকার চেয়ে খুলনারই যেন এই ম্যাচে পাবার আছে বেশি কিছু।

এই ম্যাচে মেহেদী মিরাজরা জিতলে শেষ চারে চলে যাবে। পয়েন্ট হবে ১০৷ তবে নেট রানরেটে পদ্মাপাড়ের ফ্র‍্যাঞ্চাইজির চেয়ে অনেকটাই এগিয়ে খুলনা। সেটিই তাদের নিয়ে যাবে ৩ তারিখের এলিমিনেটর ম্যাচে। হারলে অবশ্য কোনো সমীকরণ ছাড়াই বিদায় নিতে হবে তাদের।

একইভাবে দিনের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস। দুই দলই আগে প্লে-অফে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। ফরচুন বরিশাল অবশ্য প্রথম কোয়ালিফায়ার খেলবে সেটা অবধারিত।

কিন্তু মোহাম্মদ মিঠুনের দল এই ম্যাচে জিতলে কোয়ালিফায়ার নিশ্চিত করবে। এখানেও মূখ্য ভূমিকা রাখবে সেই নেট রানরেট। চট্টগ্রাম ১১ ম্যাচে ৭ জয় পেয়েছে। শেষ ম্যাচে জিতলে ৮ জয় হবে তাদের। একইভাবে ১২ ম্যাচে ৮ জয় আছে রংপুরের। কিন্তু নেট রান রেটে রংপুরের চেয়ে এগিয়ে আছে বন্দরনগরীর ফ্র‍্যাঞ্চাইজি। রংপুরের নেট রান রেট +০.৭৬৪। চট্টগ্রামের নেট রান রেট +১.৫৩৪।

 

মোহাম্মদ মিঠুনের দল শেষ ম্যাচে জিতলে তাই চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশালের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হবে। আর এলিমিনেটর খেলবে রংপুর। আর তাদের প্রতিপক্ষ হতে পারে খুলনা বা রাজশাহী। কিন্তু প্লে-অফের সেই সমীকরণ মেলানো যাবে কেবল আগামীকালের ২ ম্যাচ শেষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )