1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

উলিপুরে ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল পৌর শহরের সরদার পাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

 

 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

 

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )