বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ ছাত্রদলের উদ্যোগে অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে কলেজ ছাত্রদলের নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
স্মারকলিপি প্রদান ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাজীব হোসেন, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সোহাগ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানান ও দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”