
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোট পরিচালনা কালে সরকারি কাজে বাধা প্রদান করায় বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ইউএনও। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। বাবলু মিয়া (৩৫) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোট পরিচালনা কালে সরকারি কাজে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধে বাবলু মিয়াকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
Related