সিন্দুর্ণা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিন্দুর্ণা ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, আর পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মোঃ ফারুক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি ডাঃ মোঃ সাহিদুল আলম নিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।