1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন
Oplus_131072
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি হাফেজ হামিদুর রহমান জিয়ন ও সেক্রেটারি মো. নুর আমিন ইসলাম।
এছাড়াও সার্বিক সহযোগিতা করেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। এ সময় হাতীবান্ধার বিভিন্ন দরিদ্র পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
সংগঠনের উপজেলা সভাপতি হামিদুর রহমান জিয়ন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবতার সেবায় কাজ করে যাবে। আমাদের লক্ষ্য, সমাজের প্রতিটি মানুষ যেন শীতের কষ্ট থেকে মুক্তি পায়।”
শীতবস্ত্র পেয়ে উপকৃত ব্যক্তিরা ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )