সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই আলী হোসেন তার স্ত্রী জুই খাতুনের ওপর যৌতুকের দাবিতে নানা ধরনের নির্যাতন চালাতেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় আলোচনার নামে জুইকে বাড়িতে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক ছিলেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, র্যাব-১৩ অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।