1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন
পঞ্চগড় জেলা সদরের সাতমেড়া ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওয়াইফাই জোন উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামসহ ইউপি সদস্য, সেবগ্রহিতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে চলতি অর্থবছরের বরাদ্দ হতে একটি কম্পিউটারসহ সাতমেড়া ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহিতারা কম্পিউটার অথবা এন্ড্রয়েট ফোন ব্যবহার করে যে কোন সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এতে করে দ্রæত সময়ের মধ্যে সেবা গ্রহিতারা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে জেলা প্রশাসক মো. সাবেত আলী আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )