1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পঞ্চগড়ে পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

নতুন বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নের জন্য পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা পরিষদের সহযোগিতার এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। কর্মশালায় পঞ্চগড়ের উন্নয়ন ও সম্ভাবনাময়ী শিল্পে পেশাজীবীর ভূমিকা বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মতিউর রহমান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ জেলার শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আগামীর পঞ্চগড় হবে শিল্প সংস্কৃতি ও পর্যটন সমৃদ্ধ একটি জেলা। সব দিক থেকে এই জেলা এবং জেলার মানুষকে এগিয়ে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা দরকার।  নিজেদের জেলা ও ভাগ্যের উন্নয়ন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )