1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রৌমারীতে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ২২ বোতল মদ ও ভারতীয় যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট)১০৪০ পিস ট্যালেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার বারবান্ধা ও ফকির পাড়া এলাকা থেকে এসব আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্ধা নামক এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ আটক করে ইজলামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

একই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকির পাড়া নামক এলাকায় মালিক বিহীন অবস্থায় ভারতীয় যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট) ১০৪০ পিস ট্যাবলেট আটক করে মোল্লারচর ক্যাম্পের  টহলরত বিজিবি সদস্যরা।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )