1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে সাবেক ছাত্রলীগ নেতা খুশু আটক  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

চিলমারীতে সাবেক ছাত্রলীগ নেতা খুশু আটক 

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে অপা‌রেশন ডে‌ভিল হান্ট পরিচালনায় ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির খুশু(৪৮) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার ০৩ নং থানাহাট ইউনিয়নের বালাবাড়ি কিসমতবানু    এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। এছাড়াও তিনি চিলমারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক পদে আছেন বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, বিগত পতিত আওয়ামীলীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যাবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু কে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তারিখ -১২/০২/২০২৫ ইং মুলে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )