


কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব পালন উপলক্ষ্যে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী নিত্যান্দন বর্মন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা একাডেমিক কর্মকর্তা নূরে-ই আলম সিদ্দিক প্রমুখ।