1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ইয়াবাসহ দুই কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ইয়াবাসহ দুই কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২০ পিস ইয়াবাসহ ফুলচান (৩৮) ও আ. মান্নান (৪৮) নামে দুই কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল পৌনে ১২টার দিকে উপজেলার আলগারচর সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ঝাউবাড়ী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ফুলচান ও ইজলামারী এলাকার ইমারত হোসেনের ছেলে আ. মান্নান।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সোমবার সকাল পৌনে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর নামক এলাকায় অভিযান চালায় খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ২০ পিস ইয়াবাসহ ফুলচান ও আ. মান্নান নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫০০ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি মটরসাইকেল। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামীদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )