


দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলা সদরের প্রফেসর পাড়ায় সদ্য নির্মিত এ অফিসের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, প্রধান মেহমান হিসেবে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ড. মোহাদ্দিস এনামুল হক, জেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কাসেম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রেজাউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জামায়াতে ইসলামীর যুব বিভাগ, ছাত্রশিবির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান হয়। উপজেলায় ১৩ বছর পরে দলটির এ সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হলো।