1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীর জমিদারবাড়িতে শিব চতুদর্শী ব্রত পালনে ভক্তের ঢল | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ফুলবাড়ীর জমিদারবাড়িতে শিব চতুদর্শী ব্রত পালনে ভক্তের ঢল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মালম্বীদের শিব চতুদর্শী ব্রত পালনে শতশত ভক্তের ঢলে মূখরিত নাওডাঙ্গা জমিবাড়ীর শিব মন্দির। প্রতি বছরের ন্যায় এ বছরও শিব চতুদ্দর্শী ব্রত পালনে ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদারবাড়ীর প্রাঙ্গনে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মানুষজন শিব চতুদর্শী ব্রত পালনে শিব মন্দিরে পূজা অর্চনাসহ নানা কর্মসুচির আয়োজন করে।
সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শিব চর্তুদর্শী তিথি ও মহা শিবরাত্রীকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি পারিবারিক মন্দিরগুলোতে চলছে সকাল থেকে বিশেষ পূজা-অর্চনা।
বুধবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত দুর-দুরান্ত থেকে আসা কুমারি মেয়ে ও নারীসহ বিভিন্ন বয়সী ভক্তরা হাতে হাতে দুধ, কলা, আপেল, চিনি, আগরবাতি শিব (বার্নের পূজা) করা জন্য মন্দিরের সামনে ভিড় করছে। তারা শিবের চরণে প্রার্থনা করতে ছুটে আসে। মনের আশা পুরণ ও সংসারে শান্তির লক্ষ্যে ভক্তরা শিবের চরণে বিশেষ প্রার্থনা করেন। পূজা অর্চনা শেষে রাতে ভজন সঙ্গীতের আয়োজন করেন আয়োজক কমিটি। অন্য বছর গুলোতে এক দিন শিব চতুর্দশীর তিথি থাকলেও এ বছর দুইদিন ব্যাপি ব্রত থাকায় বৃহস্পতিবার সকাল  ৮টা পর্যন্ত শিব চতুদশী ব্রত পালন শেষ হবে।
উত্তরের জেলা কুড়িগামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ঐতিহ্যবাহী জমিদারবাড়ীর প্রাঙ্গণে অতি প্রাচীনতম একটি শিব মন্দির। অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমদা রঞ্জন বক্সী এটি নির্মাণ করেন। আট দেয়াল বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা ৩০ ফুট ব্যাস ২০ ফুট এবং মন্দিরের ভেতরের ব্যাস ১২ ফুট। জমিদার আমলে শিব মন্দিরে পূজা হতো খুবেই জাঁকজমকপূর্ণভাবে।
শিমুলবাড়ী খেকে আসা নারী ভক্ত তপতী রানী রায় ও তার স্বামী জীবনানন্দ বর্মন  বলেন, শিশুকাল থেকে শিব চতুদর্শী ব্রত পালন করে আসছি। এ বছরে শিবের চরণ ধুলি ও মাথায় দুধ ঢেলে পরিবারের সবাই মিলে ব্রত পালনে এসেছি। মনের কামনা-বাসনায় বাবা শিবের কাছে প্রার্থনা করতে পেরে আমাদের ভালই লেগেছে। সেই সঙ্গে মন্দির কমিটির অত্যন্ত সুন্দর আয়োজনে দুর-দুরান্তর থেকে আসা ভক্তরা সুন্দর পরিবেশে শিবের কাছে প্রার্থনা করেছেন।
স্থানীয় কুমারী মেয়ে সুর্বনা রায় ও বিথি রায় তারা দুইজনেই বলেন, শিবের কাছে ভাল কিছু চাইলে বাবা শিব তা পুরণ করে। সেই লক্ষ্যেই তারা দুইজনেই তাদের সংসারের সুখ-শান্তির জন্য শিবের কাছে প্রার্থনাসহ কেউ ভাল শিবের মতো বর ও পার্বতীর মতো একজন জীবন সঙ্গীনী পাওয়ার বিশ্বাসে শিবের মন্দিরে এসে বিশেষ প্রার্থনা করেন।
নাওডাঙ্গা জমিদার বাড়ির শিব মন্দিরের পুরোহিত সৌমেন্দ্র গোস্বামী জানান, বছর বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের চর্তুদশী তিথিকে শিব চর্তুদশী বা মহা শিবরাত্রী বলা হয়। সেই অনুযায়ী বুধবার ১০ টা ৩০ মিনিটে শিব চতুদর্শী ব্রত আনুষ্ঠানিকভাবে শুরু করেন পুরোহিত। পূজা অর্চনা শুরু পর থেকে দিনব্যাপী নাওডাঙ্গা জমিদার বাড়ির শিব মন্দিরে শিব চতুদর্শী ব্রত উপলক্ষে শতশত কুমারি নারী সহ ভক্তদের ঢলে মুখরিত জমিদারবাড়ির মন্দির প্রাঙ্গণ। দুর-দুরান্তর থেকে আসা কুমারি নারীসহ শতশত ভক্তরা হাতে হাতে দুধ, কলা, আপেল, চিনি, আগরবাতি শিব (বার্নের পূজা) করা জন্য মন্দিরের সামনে ভিড় করছে।
নাওডাঙ্গা শিব মন্দিরের উদযাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ভবেন্দ্র নাথ রায় বলেন, নাওডাঙ্গার ঐতিহ্যবাহী শিব মন্দিরটিতে আমরা প্রতি বছর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মিলে পূজা অর্চনা করে আসছি। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ভাবে শিব চতুদশী ব্রত পালনে শতশত নারী ও কুমারী মেয়েরা শিবের মাথায় ফুল, দুধ ঢেলে পরিবারে সুখ-শান্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। বুধবার সকাল ১১ টা থেকে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তের ঢলে মুখরিত। সারারাত ব্যাপী ভজন কীর্তন পরিবেশ হবে। বৃহস্পতিবার সকাল ৮ টায় শিব চতুদশী ব্রত পালনের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )