মমঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভুট্টাক্ষেতের মালিক মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এলাকায় অপরিচিত কাউকে দেখা গেলে তা দ্রুত প্রশাসনকে জানানো উচিত। পুলিশ ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী জানান, নিহতের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা চাওয়া হয়েছে।