1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতি হওয়ার চাঞ্চল্যের সৃষ্টি | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতি হওয়ার চাঞ্চল্যের সৃষ্টি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি ও এক নজর দেখতে শতশত উৎসুক জনতার ঢল।
বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডল এলাকায় বারোমাসিয়া নদীর তীরে কুটিবাড়ীতে আব্দুল সাত্তারের কুমড়া ক্ষেতে এ দৃশ্য দেখা গেছে। সেখানে দেখা গেছে কুমড়া গাছের ডগা দু-মুখো সাপের আকৃতি এক নজর দেখতে শতশত নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে।মুহূর্তে ওই এলাকায চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পাশের গ্রামগুলো থেকেও শতশত উৎসুক জনতার ভিড় জমে।
বুধবার সকালে দুইজন ব্যক্তি কুড়া থেকে গরুর ঘাস সংগ্রহ করতে গেলে তাদের নজরে আসে কুমড়া গাছে ডগা সাপের আকৃতির মতো দেখতে। এরপর মুহূর্তে ছড়িয়ে কুমড়া গাছের ডগা সাপের আকৃতিটি দেখতে স্থানীয়সহ আশেপাশে এলাকা থেকে শতশত মানুষ দল বেঁধে কুটিবাড়ীর আব্দুল সাত্তারের  কুমড়া ক্ষেতে জড়ো হন। কুমড়া গাছের ডগা সাপের আকৃতি দেখায় অনেকের মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ওই এলাকার কৃষক আলী মুদ্দিন (৬৪) জানান, প্রথমে মানুষের মুখে শুনে বিশ্বাস করতে পারিনি। এরপর দেখলাম সত্যি সত্যি কুমড়া গাছে ডগা দু-মুখো সাপের আকৃতি। তখনেই মনে হলো এই কুটিবাড়ীতে থাকা বিশাল আকৃতির দু-মুখো সাপের কথা। তিনি দাবি করেন এই কুটিবাড়ীতে বিশাল আকৃতির দু-মুখো সাপ মাঝে মধ্যে দেখা মেলে। আমিসহ অনেকেই সাপটি দেখছি। তবে কিছু একটা রহস্য থাকতে পারে।
ওই এলাকার মিঠুন মিয়া ও মনিন্দ্র চন্দ্র মন্ডল জানান, আমরা বিশ্বাস করতে করতে পারছি না। কিভাবে একটি কুড়ড়া গাছের ডগা সত্যি সত্যি দু-মুখো সাপের আকৃতি। তারা আরও জানান, সাপের লেজ যেমন চিকন হয়ে মুখে মোটা হয়। ঠিক তেমনি কুমড়া গাছে গোর থেকে ডলায় এসে দু-মুখো সাপের আকৃতি হয়েছে। কি বলবো এটা কিভাবে সম্ভব। সকাল থেকে মানুষের হিসাব নেই। সমানে আসছে এক নজর দেখার জন্য ।
কুমড়া ক্ষেতের মালিক আব্দুল সাত্তার জানান, সকালে খবর পাইলাম আমার কুমড়া ক্ষেতে শতশত নারী-পুরুষের ঢল নামে। আমার একটি কুমড়া গাছের ডগা নাকি অবিকল দু-মুখো সাপের আকৃতির মতো দেখতে। পরে শোনার সঙ্গে সঙ্গে কুমড়া ক্ষেতে যাই। সেখানে গিয়ে দেখি চতুর দিকে মানুষ দলে দলে দেখার জন্য আসছে। আমার কুমড়া ক্ষেত মানুষের পদদলিত হয় অনেকটা ক্ষতি হয়ে গেছে।
শেষে দেখলাম যে আসলেই অনেকটা দু-মুখো সাপের আকৃতি দেখা যাচ্ছে। গাছটির পুরো ডলা হাতে ধরে ধরে দেখলাম। অনেকে অনেক কথা বলছেন। মানুষ জনকে বলেছি দেখেন আমার ক্ষেত নষ্ট করে নয়। সাপের আকৃতির গাছটি ক্ষেতে থাকবে কি না এমন প্রশ্ন করলে তিনি জানান, ইতোমধ্যে অনেকেই বলছেন গাছটি ক্ষেত থেকে কেঁটে ফেলতে। তবে আমি গাছটি কোন ভাবেই কেঁটে ফেলবো না। তাছাড়া ওই গাছে কমপক্ষে ছোট বড় চার থেকে পাঁচটি কুমড়া ধরেছে। কারণ কুমড়ার চারা রোপণ করেছি কিন্তু ফল দেয়ার মালিক আল্লাহ।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল জানান, ঘটনাটি ঠিক আমার বাড়ীর সামনে কুটিবাড়ীর দোলায়। কুমড়া গাছে ডগা দেখতে দু-মুখো সাপের আকৃতি দেখা দিয়েছে। এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশেপাশের এলাকা থেকেও শতশত উৎসুক জনতা এক নজর দেখতে আসছেন এবং যাচ্ছেন। আসলে নিজ চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারতাম না।  আসলেই কুমড়া গাছের ডগা সত্যি সত্যি দু-মুখো সাপের আকৃতির। তবেই ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল বিষয়টিকে অমঙ্গল কর সৃষ্টিতে দেখছেন এবং সৃষ্টিকর্তা হয়তো একটি অশনিসংকেত দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )