1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

নীলফামারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিক্ষা অফিস ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নীলফামারীর আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স একাডেমি ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে।

এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতায় ১২টি বিদ্যালয়ে একশ এবং প্রাথমিক পর্যায়ের দশটি বিদ্যালয়ের একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি স্বাগত বক্তব্য দেন। দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দুপ্রক সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি জানান, দ্রুতই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। দুদক পরিচালক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বলেন, বিতর্ক প্রতিযোগিতায় আটটি বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে। প্রসঙ্গত ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )