1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ জন দেখেছেন

মেগস্টার শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ খোলেন না। তবে এবার নিজের অভিনয়জীবনের শুরুর দিকের এক অজানা প্রেম ও ব্যর্থ বিয়ের গল্প নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, মিডিয়ার বাইরের এক তরুণীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন এবং তাকেই সিরিয়াসলি বিয়ে করতে চেয়েছিলেন।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে অতীতের সেই প্রেমের স্মৃতিচারণ করেন শাকিব খান। অনুষ্ঠানে তাদের আলাপের একপর্যায়ে গুলশানের এক তরুণীর প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে না গিয়ে অকপটে স্বীকার করে নেন ঢালিউড কিং।

পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে সরাসরি শাকিব খান বলেন, একদমই মিডিয়ার বাইরে সে, পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট—গুলশানেরই একটা মেয়ে। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন, এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে।

সম্পর্কের গভীরতা ও অজানা কারণে বিচ্ছেদ ঘটে যাওয়ার স্মৃতি হাতড়ে এই অভিনেতা আরও বলেন, সে খুবই সুন্দরী ছিল, আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমি সেখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। তাই মনে মনে ভাবি, আমি যেতে চেয়েছিলাম কোথায়, কার সাথে থাকতে চাইলাম; ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়।

এ সময় উপস্থাপনায় থাকা পূর্ণিমাও একমত হন। কারণ, সেই নারীকে চিনতেন তিনি; তাকে দেখেছেনও। শাকিব খান ফের বলেন, আমি মিস ও করি তাকে। উল্লেখ্য, সেই তরুণীর নাম কিংবা পরিচয় প্রকাশ না করলেও শাকিব খানের এমন আবেগঘন অনুভূতি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )