1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিচারহীনতার প্রতিবাদে হাতীবান্ধায় কলেজ ছাত্রদলের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বিচারহীনতার প্রতিবাদে হাতীবান্ধায় কলেজ ছাত্রদলের মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ গেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মানিক, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাজীব হোসেন, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সোহাগ হাসান সহ সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হতে হবে, যেন অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে পালিয়ে যেতে না পারে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )