1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা ও পিকআপ জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা ও পিকআপ জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ভোরে  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় একটি দ্রুত গামী পিকআপটিকে থামানোর সিগনাল দেয় পুলিশ।
এ সময় পিকআপের চালক দ্রুতগতিতে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )