1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমি এখনও আবেদনময়ী : কারিনা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আমি এখনও আবেদনময়ী : কারিনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনও আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। চেহারা কেটে যাওয়া কিংবা বলিরেখায় কোনো আপত্তি নেই তারকার। তিনি মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

সদ্য কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে। ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পটৌদীকে।

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, “২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।” এই সাক্ষাৎকারে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’-র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে।

তিনি বলেন, “এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।”  এ বিষয়েই কারিনা বলেন, ‘আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি।’

 

কারিনা যোগ করেন, ‘অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।’ গত বছরই কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। সেই ছবির নাম এখনও স্থির হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )