1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামীকে গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ডিমলায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামীকে গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে শ্রী আপন (২২) নামে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার আপন ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক।

এসআরবি জানায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে স্কুলে যাতায়াতের সময় আপনের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই সময় আপন নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখেন। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের মাইক্রোবাসে তুলে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে একই প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়।

চলতি বছরের ৩ মার্চ চিকিৎসকের পরীক্ষায় ওই শিক্ষার্থী গর্ভবতী বলে জানা যায়। বিষয়টি জানার পর ভুক্তভোগীর পরিবার আপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ১৪ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি ডিমলা থানার মামলা নম্বর-১৭।

মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।রিবার( ২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার সময় সিপিসি-২, এসআরবি-১৩ (নীলফামারী) ও এসআরবি-৩, সিপিসি-১ (শাহজাহানপুর, ঢাকা) এর যৌথ দল ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সর্দারহাট গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আপনকে গ্রেপ্তার করে।

এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )