1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। ফ্লোর বল ইভেন্টে নিজেদের বিভাগে গতবারও সোনা জিতেছিল বাংলাদেশ। এবারও ফাইনালে ইউক্রেনকে হারিয়ে সোনা জিতেছে লাল-সবুজের দল। এ ইভেন্টের সেমি-ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। আরেক সেমিতে ইউক্রেনের প্রতিপক্ষ ছিল ভারত।

 

 

ফাইনালে ইউক্রেনের মেয়েদের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ। ৪-২ গোলে জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের ৪ জন। বাংলাদেশের হয়ে আজ গোলের দেখা পেয়েছেন অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। লাল-সবুজের দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।

 

শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমস আয়োজিত হয় বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। এই গেমসে খেলা হয় মোট আটটি ডিসিপ্লিনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )