
সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শুন্য রেখায় লালমনিরহাট, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হন । বর্তমান সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, ভারত–বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলার) দহগ্রাম সর্দার পাড়া এলাকায় সোমবার (১৭ মার্চ) সকাল থেকে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করছে । বিজিবি বাধা দেওয়ায় উত্তেজনা বিরাজ করছে সীমান্ত এলাকায়।
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।
Related