নির্মাণাধীন ভবন থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে এক শ্রমিকের মৃত্যু
বিশ্ববিদ্যালয়(নজরুল)প্রতিনিধি
আপলোডের সময় :
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
১৫৩
জন দেখেছেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে মো: ইব্রাহিম(৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দ২২ মার্চ (শনিবার) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো: ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
নির্মাণাধীন ভবনটির শ্রমিকদের অভিযোগ শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরাঞ্জাম না থাকার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। শ্রমিকরা কয়েক দফায় নিরাপত্তা সরাঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এন.কে.টি – এন.এইচ.ই (জেবি)।এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন বলেন, ‘মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। বিভিন্ন প্রকল্পে কাজ করকে কিছুদিন পর পরই নতুন কোম্পানি আসে। পাশাপাশি মালিকানাও পরিবর্তন হয়। দূর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এম. কে. টি. এন. এইচ.ই. কোম্পানিতে কাজ করতো।’