1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি রাকিব হোসেন (২৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড় বাড়ি এলাকার শহীদুল্লাহ’র ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট  রাকিব হোসেনকে আটক করা হয়।

ওসি আরও জানান, ফেন্সিডিলসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে বিভিন্ন থানায় ওই মাদক কারবারির একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )