1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ভারতীয় মদসহ আতশবাজি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ভারতীয় মদসহ আতশবাজি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ ও  ১৭২৮ পিস আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মমার্চ) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়রের ভন্দুরচর সীমান্ত এলাকা থেকে মাদক ও আতশবাজি আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বুধবার (২৬ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  ভন্দুরচর সীমান্ত এলাকায় চোরাচালন বিরোধী অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ ও আতশবাজি ১৭২৮ পিস  আটক করে বিজিবি। পরে জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাস্টমসে ও মাদকদ্রব্য থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )