1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বে পরিবর্তন আনতে পদ্ধতি বদলাতে হবে: ইউনূস | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিশ্বে পরিবর্তন আনতে পদ্ধতি বদলাতে হবে: ইউনূস

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে এ কথা বলেন তিনি।

বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার।’

নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন।

এর আগে, বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে রওনা হন তিনি।

সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। শুক্রবার (৪ এপ্রিল) সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন সরকার প্রধান।

 

এছাড়া তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )