1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগে’র শুভ উদ্বোধন করা হয়েছে।
ভোটমারী ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন বৃহস্পতিবার বিকালে ভোটমারী স্কুল মাঠে ছয় দলীয় প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলার উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন , মাজহারুল ইসলাম শান্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তাপস চন্দ্র কর্মকার প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহসান শহীদ সরওয়ার্দী সমাজসেবক, সাংবাদিক আসাদ হোসেন রিফাত প্রমুখ।
নির্বাহী অফিসার সবুজ বলেন,সামাজিক সচেতনতার পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে।
খেলায় অংশগ্রহণ করবেন, কনফিডেন্স কিংস, স্বপ্ন ভ্যারাইটিজ স্টোর, সংশপ্তক, রতন জুয়েলার্স, এলিভেন স্টার, জাবির কিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )