1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে চার জুয়াড়ি গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ফুলবাড়ীতে চার জুয়াড়ি গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৪০ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চার জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রবিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার বড়ভিটা  ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিন কোনার মোড় থেকে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার রুবেল ইসলাম (২৭),আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম(৩০), সাইদুল হক (৪৫)কে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় নগদ ১ হাজার ২৪০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )