1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাত্রজনতার মিছিলে হামলা, ফুলবাড়ীতে যুবলীগ- ছাত্রলীগের দুই সভাপতি গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ছাত্রজনতার মিছিলে হামলা, ফুলবাড়ীতে যুবলীগ- ছাত্রলীগের দুই সভাপতি গ্রেফতার 

ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় যুবলীগ -ছাত্রলীগের দুই সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৬) ও কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ওরফে জ্যোতি মিয়া (২৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামীদ্বয় তালিকাভুক্ত ফ্যাসিস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগষ্ট ফুলবাড়ী থানায় ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলার তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে আসামী জিল্লুর রহমান ফুলবাড়ী থানার ১৯(১)২৫ নম্বর মামলার এজাহার নামীয় আসামী।
সোমবার রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )