1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে সরকারী চাকুরী দেয়ার প্রলোভনে ২৮ লাখ হাতিয়ে নেয়া প্রতারককে আটক করেছে সেনাবাহিনী   | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সরকারী চাকুরী দেয়ার প্রলোভনে ২৮ লাখ হাতিয়ে নেয়া প্রতারককে আটক করেছে সেনাবাহিনী  

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন
বিভিন্ন দপ্তরে সরকারি চাকুরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক উপ সহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২১ এপ্রিল)  রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপটেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকুরী দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নেয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )