


অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। অপর দিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তালায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায়। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা। সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা। সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।