1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ভারতী মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ভারতী মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক

রৌমারি(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ১৬১ বোতল মদ, ১৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৯০০ পিস ওষুধ অ্যামলোডিপাইন ট্যালেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ এপ্রিল) সোয়া ১টার দিকে ও বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে উপজেলার পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে এসব মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট এবং ওষুধ আটক করা হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপরে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৭-টি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বারবান্দা সীমান্ত এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৪২ বোতল ও ভারতীয় বিয়ার ১৯ বোতল আটক করা হয়। ওই দিন একই সময়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট আটক করে সাহেবের আলগা বিওপির বিজিবি সদসরা। এছাড়া বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭০-২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর সীমান্তা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ওষুধ অ্যামলোডিপাইন ট্যালেট আইপি-২.৫ মিলিগ্রাম ৯০০ পিস আটক করে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )