1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়ি আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়ি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন
Oplus_131072

কুড়িগ্রামের উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাতিয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আশারাফুল ইসলাম, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু,  জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম, এরশাদুল হক ও ইমান হোসেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাতিয়ারপাড়, কালী মন্দির এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৪ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডাবু, ছয়টি গুটি, জুয়ার বোটসহ নগদ চার হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামালা দায়েরের পর শুক্রবার দুপুরে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )