1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে চা দোকানের আড়ালে ইস্কাফ বিক্রি, বাবা-ছেলে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে চা দোকানের আড়ালে ইস্কাফ বিক্রি, বাবা-ছেলে গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা বাবা-ছেলোে পুলিশ গ্রেফতার করেছে।
আজ শুক্রবার (২মে) রাত ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষাফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫)  ও তার ছেলে জাহিদ হাসান (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে বাবা-ছেলে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে আগামীকাল শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )