আবাহনী হারলে মোহামেডানই আজ চ্যাম্পিয়ন। তাই মোহামেডানের ফুটবলার ও কোচিং স্টাফ আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে ২-১ গোলে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়৷ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয় ফুটবল লিগে ২০০২ সালের পর৷
আবাহনী আজকের হারের পর ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও সমস্যা নেই৷ মোহামেডানের ৩৮ পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী।