1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আলতাফুর তার বাড়ির পাশের মাঠে ধান কাটছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )